Friday, July 26, 2019

এক মিনিট সময় নিয়ে পড়ে দেখুন ভালো লাগবে



পর কখনো আপন হয় না, আপন কখনো পর হয় না। মা-বাবার পরে পৃথিবীতে স্বামী আর স্ত্রীর ভালবাসা একমাত্র পবিত্র ভালোবাসা। পবিত্র ভালোবাসার মাঝে থেকেও দুজন দুজনাকে যখন বিশ্বাস করতে, মানতে কষ্ট হয় তখনই সম্পর্ক বিচ্ছিন্ন করতে বাধ্য হয়। সেটা মেনে নিতে হবে।



নিয়তির লিখন এ ভাগ্যের নির্মম খেলা কখনো কারো পিছু ছাড়ে না। যে আমার তার জন্য আমার কোন যুদ্ধ করতে হবে না।সে আমার কাছে এমনি চলে আসবে। তাই বলে কি আত্মহত্যার পথ বেছে নিব মোটেও না। এটা কাপুরুষের কাজ।
আমার পরিচিত এক বড় ভাই দেশের বাইরে ব্যবসা করে। বছরের বেশিরভাগ সময় দেশের বাহিরে থাকে। একটি ছেলে একটি মেয়ে সুখী সংসার। ভাবি দেখতে মাশাল্লাহ।ভাবী প্রতিদিন উনার ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যায়। স্কুলের টিচারের সাথে ওনার বৌয়ের মোটামুটি ভালো একটা সম্পর্ক হয়। বাচ্চাকে প্রাইভেট পড়ানোর জন্য টিচার বাসায় আসে।




বিষয়টা আমার বড় ভাই ও জানে। কিন্তু উনার স্ত্রীর প্রতি অগাধ বিশ্বাস। কিন্তু উনি মনে হয় এটা জানেনা দুজন নারী পুরুষ একসাথে কথাবার্তা বলা চলাফেরা করার মাঝে এক ধরনের ভালোবাসা কাজ করতে পারে।
কিছুদিন পর উনার স্ত্রী একটি ছেলে ও একটি মেয়ে রেখে মাস্টারের সাথে পালিয়ে যায়। ঘটনা শুনে উনি দেশে চলে আসেন। সবকিছু জেনেও উনি চান ওনার স্ত্রীকে নিয়ে সংসার করতে। কিন্তু উনার স্ত্রী কিছুতেই রাজি না। রাগে দুঃখে উনি 2015 সালে ফসলের জমিতে দেওয়া পোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। কিন্তু উনি মরতে পারেন নাই সময়মতো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কারণে উনি বেঁচে যান।
কিছুদিন পর উনি নতুন করে বিয়ে করে সংসার শুরু করেন। উনার আগের সংসারের ছেলেটি বর্তমানে কোরআনের হাফেজ। মেয়েটি মোটামুটি বিয়ে দেওয়ার মতো। কিছুদিন আগে বউকে নিয়ে হজ্ব করে আসছেন।
মনে রাখতে হবে আল্লাহ পাক যা কিছু করে সব আমাদের ভালোর জন্য‌ই করেন।

0 comments:

Post a Comment