Tuesday, August 6, 2019

লোহাগড়ার পাঁচুড়িয়া গ্রামে শিশু শ্রেণির এক ছাত্রীকে ১০ টাকা দিয়ে ধর্ষণ।



নড়াইল লোহাগড়ার পাঁচুড়িয়া গ্রামে শিশু শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার

নড়াইল লোহাগড়া মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের, আকুব্বর শেখের শিশু শ্রেণির ছাত্রী (৬) ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটা ঘটেছে গত মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে।

ধর্ষিতা শিশুর মা রাবেয়া বেগমের তথ্যের ভিত্তিতে, তার মেয়েকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচুড়িয়া গ্রামের মৃত মোবারেক শেখের ছেলে চটপটি বিক্রেতা আকরাম শেখ (৫৫), কিছু খাবারসহ ১০টাকা হাতে দিয়ে ফুসলিয়ে পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পার্শ্ববর্তী বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ধর্ষণের শিকার শিশুর মা পরের বাড়িতে কাজ করেন এবং শিশুর বাবা আকুব্বর শেখ ভ্যান চালক। পরের বাড়িতে কাজ করতে যাওয়ায় ঐ সময় বাড়িতে ছিলেন না শিশুর মা। ঘটনার পর বাড়িতে এসে ভীত পরিস্থিতি অবস্থায় ওই শিশু তার ছোট বোন (৫) মরিয়ম'কে বিষয়টি জানালে পরক্ষণেই মরিয়ম তার ফুফু রহিমাকে ঘটনা বলে দেয়। বিকালে শিশুটি কিছুটা অসুস্থ হয়ে পড়লে, রহিমার কাছ থেকেই শিশুর মা ও বাবা বিষয়টি প্রথম জানতে পারে। এ সময় শিশুটিও তার বাবা মাকে ঘটনার বিষয়ে খুলে বলে। পরে রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী শিশুর বাবা মা চিকিৎসার জন্য লোহাগড়া হাসপাতালে শিশুটিকে নিয়ে যায়।

হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসার সময় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকাররম হোসেন উপস্থিত ছিলেন। জরুরি বিভাগের ডাক্তার রিপন কুমার ঘোষ বলেন, শিশুটির গোপনাঙ্গে ক্ষতের সৃষ্টি হয়েছে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, উক্ত ঘটনায় ধর্ষক পক্ষের লোকজন ধর্ষিতাকে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে যেতে না দিয়ে লোহাগড়া হাসপাতাল অভ্যন্তরেই মীমাংসার চেষ্টা করছিলেন। তবে ধর্ষিতার মা কান্নারত কণ্ঠে বলেন, মীমাংসা নয় আমি ধর্ষকের উপযুক্ত বিচার চাই।

সংগৃহীত ফেসবুক

0 comments:

Post a Comment